ছবি সংগৃহীত
দেখলে মনেই হবে না এটি রোবট হাঁস। সিঙ্গাপুরের কর্তৃপক্ষ দেশের জলাধারে পানির মান পরীক্ষার জন্য এ রোবট রাজহাঁসগুলো পানিতে ভাসিয়েছেন।
চ্যানেল নিউজ এশিয়ার খবর অনুযায়ী, এ ধরনের পাঁচটি যান্ত্রিক রাজহাঁস ইতোমধ্যেই পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। এদের কাজ হবে শহরের প্রধান হ্রদে ভেসে বেড়ানো এবং জলের মানের দিকে নজর রাখা।
এই রোবট হাঁসগুলো নির্মাণ করা হয়েছে এমনভাবে যেন হ্রদের অন্যান্য রাজহাঁসের মধ্যে এগুলো মিশে যেতে পারে। হাঁসের ঝাঁকের সাথে মিশে এই রোবটগুলো ঘুরে বেড়াবে।

কিন্তু রোবটের তালায় থাকবে প্রপেলার এবং পানি পরীক্ষার যন্ত্র। জল পরীক্ষার পর ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ পরীক্ষার ফলাফল পৌঁছে দেয়া হবে কর্তৃপক্ষের কাছে।
এই ‘সোয়ানবট’ গুলো তৈরি করেছেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানী অধ্যাপক ম্যানডার চিট্রে। তিনি বলেন, প্রথমে আমরা ছোট পাখির মডেল বেছে নিয়েছিলাম। কিন্তু আকৃতিতে বড় বলে আমরা রাজহাঁসের রোবট বানানোর সিদ্ধান্ত নেই।
এই রোবটগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে ছোট নৌকা, ডিঙ্গি বা কায়াকের আঘাত লাগলেও এদের কোন ক্ষতি হবে না। কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হল, পানি পরীক্ষার জন্য এখন আর বিজ্ঞানীদের জলাধারার কাছে যেতে হবে না।
সিঙ্গাপুরের জলাধারে রোবট রাজহাঁস
Reviewed by LooksBaby
on
March 24, 2018
Rating:

No comments: