ঢালিউডের সর্ব কালের সেরা জুটি শাকিব খান
ও অপু বিশ্বাস। প্রায় ১০০টির কাছকাছি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন এই
তারকাদ্বয়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে
প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিই তুমুল
ব্যবসা করে। এই জুটি রাতারাতি সবার নজরে চলে আসে।
গত এক দশকে অসংখ্য হিট-সুপারহিট ছবি উপহার
দিয়েছেন শাকিব-অপু জুটি। এই সময়ে সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তারা। এই জুটি
গত এগারো বছরে ‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’, ‘পিতার আসন’,
‘তোমার জন্য মরতে পারি’, ‘সন্তান আমার অহংকার’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘মনে
বড় কষ্ট’, ‘কথা দাও সাথী হবে’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নাম্বার
ওয়ান শাকিব খান’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘মনের জ্বালা’, ‘প্রিয়া আমার
জান’, ‘ঢাকার কিং’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো - দ্যা সুপারস্টার’, ‘লাভ
ম্যারেজ’সহ অসংখ্য সুপারহটি ছবিতে অভিনয় করেছেন।
এই জুটি অভিনীত সর্বশেষ অপ্রকাশিত ছবি ছিল আব্দুল মান্নানের পরিচালনায় ‘পাঙ্কু জামাই’। জানা গেছে ছবিটির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
অপুর ভাষ্য, পৃথিবীর ইতিহাসে এতোগুলো
সিনেমায় জুটি বেঁধে কোন তারকাই অভিনয় করতে পারেননি আর পারবেনও না। দর্শক
হয়তো নতুন করে এই জুটিকে পর্দায় দেখতে পারবে না। কারণ এই জুটি এখন একে
অপরের চেহারাও দেখতে চান না। কারণ, এরই মধ্যে ভেঙে গেছে শাকিব-অপুর সংসার।
গত ২২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এ অবস্থায় বাকি সিনেমাগুলোর প্রযোজক
ও পরিচালকরা নতুন করে চিন্তায় পড়ে গেছেন। তবে হাল ছাড়ছেন না তারা। আশা
করছেন শাকিব ও অপুকে নিয়ে বাকি সিনেমার কাজ শেষ করতে পারবেন তারা।
শাকিব অপুর অবশিষ্ট ছবিগুলো হচ্ছে, ‘পাঙ্কু জামাই’, ‘মাই ডার্লিং’, ‘মা’ ও ‘লাভ ২০১৪’।
এদিকে, ‘লাভ ২০১৪’ সিনেমার পরিচালক জি
সরকার জানান, শাকিব খান চার দিন শিডিউল দিলেই কাজ শেষ হয়ে যাবে। তাদের
দুজনের সঙ্গেই কথা হয়েছে। অপু প্রস্তুত আছেন। আশা করছি, শাকিব তার হাতের
বর্তমান সিনেমাগুলোর শুটিংয়ের ফাঁকে সময় বের করে আমার কাজটি করে দেবেন।
একইভাবে আশাবাদের কথা জানান ‘মা’ সিনেমার
প্রযোজক ও পরিচালক কালাম কায়সার। তিনি বলেন, প্রায় কোটি টাকা বিনিয়োগ হয়ে
গেছে সিনেমাটিতে। তাই কাজটি শেষ করতে হবে। আমি শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েই
শাকিবের সঙ্গে বসবো।
‘মাই ডার্লিং’ সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, অপুর সঙ্গে কথা হয়েছে। তিনি রাজি আছেন। শাকিবের সঙ্গেও কথা বলবো।
এদিকে শাকিব পরিচালকদের আশ্বস্ত করে বলেন,
সিনেমাগুলোর কাজ করে দেবো। একটু দেরি হলেও অন্য সিনেমার শুটিংয়ের ফাঁকে
সময় বের করে কাজগুলো করতে হবে।
বিশ্বের সর্বোচ্চ ছবির জুটি শাকিব-অপু, জানেন কতটি?
Reviewed by LooksBaby
on
March 17, 2018
Rating:
Reviewed by LooksBaby
on
March 17, 2018
Rating:

No comments: