Ads

Fashion

ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না

April 11, 2018

ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না. Dailyshonarbangla


তথ্য ফাঁসের ঘটনায় কাঠগড়ায় ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। মার্কিন কংগ্রেসের শুনানিতে বেশ নার্ভাস ছিলেন তিনি।
কংগ্রেসের সামনে জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক তার তৈরি। এর সব দায়ভার তারই। যা ভুল হয়েছে, তার জন্য তিনি ক্ষমা চাইছেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, আগামী দিনে ফেসবুকে তথ্য চুরি হওয়া আটকাতে তারা নতুন কী কী উপায় অবলম্বন করছেন।
জেনে নিতে পারেন কোন চারটি বিষয়ে কড়াকড়ি করছে ফেসবুক।
অন্যের যে কোনো তথ্য শেয়ার করা
তথ্য চুরি রুখতে ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে আরও কড়া হতে চাইছে। অন্যের পোস্ট শেয়ার করা (বিশেষ করে গ্রুপ থেকে), একই ইভেন্টে যাওয়ার খবর শেয়ার করার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে।
খুব বেশি ব্যক্তিগত তথ্য ডেভেলপারদের কাছে থাকা
ডেভেলপাররা যাতে গ্রাহকদের খুব বেশি ব্যক্তিগত তথ্যে না পান, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। এখন থেকে গ্রাহকদের কোনো কোনো ব্যক্তিগত তথ্য জানতে হলে অনুমোদন নিতে হবে বা চুক্তি সই করতে হবে।
থার্ড পার্টি অ্যাপে তথ্য চলে যাওয়া
থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই কিন্তু তথ্য চুরির ঘটনা ঘটেছে। তাই সেদিকেও বিশেষ নজর রাখছে ফেসবুক। সাধারণত বহু অ্যাপই গ্রাহকদের ব্যক্তিগত বহু তথ্যের অ্যাকসেস চায়। ফেসবুকের নতুন নিয়মে এবার থেকে কেবল নাম, প্রোফাইল ফটো ও ই-মেইল এর বেশি আর কোনো তথ্যই এই ধরনের অ্যাপগুলো চাইতে পারবে না। এমন কী, কোনো অ্যাপ যদি গ্রাহকরা শেষ ৩ মাসে ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে ডেভেলপাররা অ্যাকসেস পাবেন না সেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের।
ফোন নম্বর বা ই-মেইল দিয়ে সার্চ করা
ফেসবুকে কাউকে খুঁজে বের করতে হলে অনেক সময়ই তাদের ফোন নম্বর বা ই-মেইলও কাজে লাগে। বিশেষ করে একই নামের অন্য ব্যক্তিদের ভিতর থেকে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে হলে। এখন থেকে এই সেবা আর পাওয়া যাবে না।
ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না Reviewed by LooksBaby on April 11, 2018 Rating: 5

প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের!

April 08, 2018
প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের!, DailyShonarBangla

প্রেমিকা খুঁজে পেতে শেষ পর্যন্ত মেয়েদের কলেজের দিকেই হাঁটা দিলেন চীনের এক যুবক। খবর অনুযায়ী, চীনের জেজিয়াং প্রদেশের বাসিন্দা সেই যুবক সম্প্রতি চায়না উওমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন।

চায়না উওমেন্স ইউনিভার্সিটি চীনের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর সেই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১,৫০০ জন ছাত্রী ভর্তি হন। পাশাপাশি সুযোগ দেওয়া হয় এক ছাত্রকেও। ছাত্রদের সেই কোটায় ভর্তি হওয়ার জন্য প্রতি বছরই প্রচুর আবেদনপত্র জমা পড়ে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরে পাশ করা একজন ছাত্রকেই পড়ার সুযোগ করে দেওয়া হয় ওই বিশ্ববিদ্যালয়ে।
চলতি বছরেও অন্য ছাত্রদের পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রটিও ভর্তির আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে সেই ছাত্র এমন দাবি করতে পারবে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে। তবে সেই ছাত্রের নাম ও পরিচয় জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেই সাক্ষাৎাকারে সেই যুবককে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন ভর্তি হতে চান। তার উত্তরে বছর ১৮ বছরের সেই যুবক জানান, তার কোনও প্রেমিকা নেই। প্রেমিকা খোঁজার জন্যই তিনি নাকি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন।
ইন্টারভিউ`র সেই সেকশনটি তিনি পাশ করে যান বলেই জানা গেছে। তবে ভর্তি হতে গেলে তাকে আরও বেশ কয়েকটি পরীক্ষা দিতে হবে।

প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের! প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের! Reviewed by LooksBaby on April 08, 2018 Rating: 5

বর নয়, বিয়ে করতে ঘোড়ায় চড়ে গেলেন কনে!

April 08, 2018
বর নয়, বিয়ে করতে ঘোড়ায় চড়ে গেলেন কনে!, Daiyshonarbangla

ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে থাকার কথা ছিল তার৷ কিন্তু সেই কাজ করেননি তিনি৷ তার চোখে ও তার পরিবারের চোখে ছেলে ও মেয়ের মধ্যে কোনও পার্থক্য নেই৷ তাই নিজের বিয়েতে তিনি গেলেন ঘোড়ায় চড়ে৷ শুধুমাত্র এই বার্তা দিতে যে, একটা ছেলে যা করতে পারে, ঠিক তাই করতে একটা মেয়ে৷

জানা গেছে, নেহা কিছার নামে সেই মেয়েটি নিজে একজন আইআইটি গ্রাজুয়েট৷ তার এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার পিছনে পরিবারের সম্পূর্ণ সমর্থন ছিল৷ ভারতের রাজস্থানের নওয়ালগড়ের ঝুনঝুনু জেলায় এমনই ছবি ধরা পড়েছে৷ রীতি অনুযায়ী রাজস্থানে বিয়ের আগে বানডোরি নামে একটি আচার পালন করা হয়৷ সেই আচারের অংশ হিসেবেই নেহাকে দেখা গেল ঘোড়ায় চড়ে বিয়ের অনুষ্ঠানস্থলে যেতে৷
মথুরা রিফাইনারিতে ইন্ডিয়ান অয়েলের অফিসার হিসেবে কাজ করেন নেহা৷ তার পরিবার সবসময়েই চেয়ে এসেছেন, ছেলের মতোই মানুষ হোক তাদের মেয়ে৷ কোথাও কোনও কমতি রাখেননি তারা৷ নেহার মধ্যেও সেই ভাবনা কাজ করেছে৷ ছেলে ও মেয়ের মধ্যের সেই পার্থক্য মুছে ফেলতেই নেহা ও তার পরিবারের এমন উদ্যোগ বলে জানিয়েছেন তারা৷
বর নয়, বিয়ে করতে ঘোড়ায় চড়ে গেলেন কনে! বর নয়, বিয়ে করতে ঘোড়ায় চড়ে গেলেন কনে! Reviewed by LooksBaby on April 08, 2018 Rating: 5

বিশাল আয়োজনে ছাগলের বিয়ে

April 08, 2018

বড় ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদ, ধান-দূর্বা, ভোজন সবই রয়েছে এই বিয়েতে। প্রায় পাঁচশত মানুষ এই বিয়ের সাক্ষী হতেও হাজির। তবে কোনো মানুষের বিয়ের জন্য এমন আয়োজন নয়। এ সবই ছাগলের বিয়ের জন্য!

সম্প্রতি অদ্ভুত এই বিয়ের আয়োজন করা হয় ভারতের উত্তরখন্ড রাজ্যের পানতুয়ারি গ্রামে।
কোন ছাগলের সঙ্গে বিয়ে হবে তা বাছাইয়েরও সুযোগ ছিল। কেননা আগে থেকে ছাগল নির্ধারণ করা ছিল না। বাছাই শেষে রং মেখে নেচে-গেয়ে আনন্দ-ফূর্তির মাধ্যমে ছাগলের বিয়ে দেয়া হয়। বলিউড নায়িকাদের সঙ্গে মিল রেখে ছাগলের নামও রাখা হয় এ সময়।
স্থানীয় একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গত বছর থেকে এই ধরনের বিয়ের আয়োজন শুরু হয়। মূলত ছাগল পালন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এটা করা হয়েছে। সংস্থাটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, উন্নত জাতের ছাগলের মাংস ও দুধ উৎপাদনের মাধ্যমে স্থানীয় জনগণের আয় বৃদ্ধির লক্ষ্যে তারা ব্যতিক্রম এই বিয়ের আয়োজন করেছে। অনেক বিদেশি পর্যটকও বিষয়টি উপভোগ করেন।
বিশাল আয়োজনে ছাগলের বিয়ে বিশাল আয়োজনে ছাগলের বিয়ে Reviewed by LooksBaby on April 08, 2018 Rating: 5

বাটির দাম আড়াইশ’কোটি টাকা!

April 08, 2018

বাটির দাম আড়াইশ’কোটি টাকা! Dailyshonarbangla

অবিশ্বাস্য শোনালেও সত্য! চীনের একটি চিনামাটির বাটি নিলামে উঠেছে।যার ব্যাস ছয় ইঞ্চিরও কম। 


এতে চীনা এবং পাশ্চাত্যের আর্টের সম্মিলনে পেইন্টিং করা আছে। চীনের স্বাভাবিক শিল্পকলার চেয়ে যা কিছুটা ব্যতিক্রমী। 


মধ্যযুগে চীনের সম্রাট কাংজির জন্য নির্মিত এ বাটিটি মঙ্গলবার নিলামে ৩০.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় আড়াইশ কোটির বেশি) মূল্যে বিক্রি হয়েছে বলে জানিয়েছে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান সদবি। 


ছয় ইঞ্চিরও কম ব্যাসের বাটিটি চীনা ও পশ্চিমা পদ্ধতির সংমিশ্রণে এনামেল দিয়ে অলংকৃত করা হয়েছে। এতে ড্যাফোডিলসহ বিভিন্ন ফুল আঁকা রয়েছে যা চীনামাটির বাটির ক্ষেত্রে বিরল।

অবিশ্বাস্য শোনালেও সত্য! চীনের একটি চিনামাটির বাটি নিলামে উঠেছে।যার ব্যাস ছয় ইঞ্চিরও কম।

এতে চীনা এবং পাশ্চাত্যের আর্টের সম্মিলনে পেইন্টিং করা আছে। চীনের স্বাভাবিক শিল্পকলার চেয়ে যা কিছুটা ব্যতিক্রমী।
মধ্যযুগে চীনের সম্রাট কাংজির জন্য নির্মিত এ বাটিটি মঙ্গলবার নিলামে ৩০.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় আড়াইশ কোটির বেশি) মূল্যে বিক্রি হয়েছে বলে জানিয়েছে বহুজাতিক ব্রিটিশ প্রতিষ্ঠান সদবি।
ছয় ইঞ্চিরও কম ব্যাসের বাটিটি চীনা ও পশ্চিমা পদ্ধতির সংমিশ্রণে এনামেল দিয়ে অলংকৃত করা হয়েছে। এতে ড্যাফোডিলসহ বিভিন্ন ফুল আঁকা রয়েছে যা চীনামাটির বাটির ক্ষেত্রে বিরল।
বাটিটি অষ্টাদশ শতাব্দীতে একজন সম্রাট ব্যবহার করতেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার নিলাম শুরুর পাঁচ মিনিটের মধ্যেই এটি বিক্রি হয়ে যায়। সদবি এশিয়ার চেয়ারম্যান নিকোলাস চাউ বলেন, ‘বৃহত্তর চীন’ অঞ্চলের একজন অজ্ঞাতনামা ক্রেতা বাটিটি কিনেছেন।

চাউ বলেন, এটা এধরনের বাটির সর্বোৎকৃষ্ট নমুনা। পশ্চাৎপটে এত সুন্দরভাবে গোলাপি রঙ ব্যবহার করা হয়েছে এমন বাটি রয়েছেই আর মাত্র তিনটি।’

চীনা রাজার আবাসস্থল বেইজিংয়ের ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহরে একটি রাজকীয় কর্মশালায় কারিগরদের ছোট্ট একটি দল বাটিটি তৈরি করেছিল।

ইউরোপ থেকে যাওয়া জেসুইটরা নতুন কৌশল আর উপাদান দিয়ে তাদের সহায়তা করেছিল বলে জানায় সদবি।

সম্প্রতি নিলাম প্রতিষ্ঠানগুলো এশিয়ার ক্রেতাদের কাছে অতি উচ্চ মূল্যে হীরা, হাতব্যাগ ও প্রাচীন চীনামাটির জিনিস বিক্রি করেছে, যার অনেকগুলোই ছিল রেকর্ড মূল্য।

গত বছর চীনের সং সাম্রাজ্যের সময়ে তৈরি এক হাজার বছরের পুরনো একটি বাটি ৩৭.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল যা চীনামাটির বাটির সর্বোচ্চ মূল্যের রেকর্ড।

Dailyshonarbangla
বাটির দাম আড়াইশ’কোটি টাকা! বাটির দাম আড়াইশ’কোটি টাকা! Reviewed by LooksBaby on April 08, 2018 Rating: 5

Ads

Powered by Blogger.