Ads

Fashion

কয়েন জমিয়ে কিনলেন বিএমডব্লিউ

March 24, 2018
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েন জমিয়ে সেই টাকা দিয়ে বিএমডব্লিউ কেনা! ব্যাপারটা অদ্ভুত বটে! তবে এই অদ্ভুত কাজটি করেছেন চীনের এক ব্যবসায়ী।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে ওই ব্যবসায়ী চীনা মুদ্রার কয়েন জমা করেন। এরপর কয়েনগুলো বাক্সবন্দি করে সোজা চলে যান দোকানে। কিনে ফেলেন ৪৫ হাজার পাউন্ডের একটি ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ।

চীনের ফুজিয়ান প্রদেশের দোকানের সেলস ম্যানেজার জু বলেন, তিনি পাইকারী ব্যবসায়ী। গাড়িটি কেনার পর প্রথম কিস্তির অর্থ কয়েনে পরিশোধ করবেন বলে আমাদের বলেন। তাও আবার প্রতিটি ৫ ইয়ানের কয়েন। তবে এ কথা ঠিক তিনি দীর্ঘদিন ধরে ওই কয়েনগুলো জমা করেছেন। সব মিলে ৭০ হাজার ইয়ান হবে।

গাড়ির প্রথম কিস্তি ৭ হাজার ৯৫৪ পাউন্ড শেষমেশ এই কয়েন দিয়েই শোধ করেছেন তিনি।
দশটি বাক্সের মধ্যে থাকা কয়েনগুলো ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে আসেন দোকানের বেশ কয়েকজন কর্মচারী। আনার পর সেগুলো দোকানের মেঝেতে ঢালা হয়। সেলস ম্যানদের একটা গ্রুপ কয়েনগুলো কয়েক ঘণ্টায় গুনে শেষ করেন।

কয়েন জমিয়ে কিনলেন বিএমডব্লিউ কয়েন জমিয়ে কিনলেন বিএমডব্লিউ Reviewed by LooksBaby on March 24, 2018 Rating: 5

মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার

March 24, 2018

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ভারতীয় অর্থমূল্যে প্রায় আড়াই কোটি টাকা!‌ টোকিও–তে মাছের পাইকারি বাজার সুজিকি মার্কেটে একটি দৈত্যাকৃতি নীল টুনা–র (‌সার্ডিন জাতীয় মাছ)‌ নিলামে এই দাম উঠেছে।

যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।
এটি এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার। শুক্রবার হয়েছিল এই নিলাম। ওই বাজারে প্রতি বছরই জানুয়ারির প্রথম সপ্তাহে মাছের নিলামের আসর বসে।
তবে কোনো বারই এত দামে মাছ বিক্রি হয়নি। মাছটি কিনেছেন টোকিওর বিখ্যাত রেস্তোরার মালিক হিরোশি ওনোদেরা।
তিনি বলেছেন, ‌আমার রেস্তোরার ক্রেতাদের জন্য এটা একটা দারুণ উপহার হবে। নতুন বছরের শুরুতেই এরকম একটা মাছের তৈরি কিছু পদ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমার দারুণ লাগবে।

মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার মাছের দাম ৩ লাখ মার্কিন ডলার Reviewed by LooksBaby on March 24, 2018 Rating: 5

সিঙ্গাপুরের জলাধারে রোবট রাজহাঁস

March 24, 2018
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দেখলে মনেই হবে না এটি রোবট হাঁস। সিঙ্গাপুরের কর্তৃপক্ষ দেশের জলাধারে পানির মান পরীক্ষার জন্য এ রোবট রাজহাঁসগুলো পানিতে ভাসিয়েছেন।

চ্যানেল নিউজ এশিয়ার খবর অনুযায়ী, এ ধরনের পাঁচটি যান্ত্রিক রাজহাঁস ইতোমধ্যেই পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। এদের কাজ হবে শহরের প্রধান হ্রদে ভেসে বেড়ানো এবং জলের মানের দিকে নজর রাখা।
এই রোবট হাঁসগুলো নির্মাণ করা হয়েছে এমনভাবে যেন হ্রদের অন্যান্য রাজহাঁসের মধ্যে এগুলো মিশে যেতে পারে। হাঁসের ঝাঁকের সাথে মিশে এই রোবটগুলো ঘুরে বেড়াবে।
কিন্তু রোবটের তালায় থাকবে প্রপেলার এবং পানি পরীক্ষার যন্ত্র। জল পরীক্ষার পর ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ পরীক্ষার ফলাফল পৌঁছে দেয়া হবে কর্তৃপক্ষের কাছে।
এই ‘সোয়ানবট’ গুলো তৈরি করেছেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানী অধ্যাপক ম্যানডার চিট্রে। তিনি বলেন, প্রথমে আমরা ছোট পাখির মডেল বেছে নিয়েছিলাম। কিন্তু আকৃতিতে বড় বলে আমরা রাজহাঁসের রোবট বানানোর সিদ্ধান্ত নেই।
এই রোবটগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে ছোট নৌকা, ডিঙ্গি বা কায়াকের আঘাত লাগলেও এদের কোন ক্ষতি হবে না। কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হল, পানি পরীক্ষার জন্য এখন আর বিজ্ঞানীদের জলাধারার কাছে যেতে হবে না।

সিঙ্গাপুরের জলাধারে রোবট রাজহাঁস সিঙ্গাপুরের জলাধারে রোবট রাজহাঁস Reviewed by LooksBaby on March 24, 2018 Rating: 5

গাছের সঙ্গে গাছের বিয়ে!

March 24, 2018


এলেন অনেক অতিথি, নামিদামি লোক। বিরাট আয়োজন। কিন্তু এ বিয়ে কোনো ছেলের সঙ্গে মেয়ের নয়; বিয়েটা হলো গাছের সঙ্গে গাছের!

লক্ষ্য সবুজ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া।
আর এ স্বপ্ন পূরণে গ্রীন সেভা‍র্স অ্যাসোসিয়েশন এবং বেনাউল দ্য পাইপারের যৌথ ঘটকালিতে (উদ্যোগে) আয়োজন করা হলো গাছে-গাছে বিয়ে।
রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ ভবন চত্বরে শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে ২০টি বিয়ে সম্পন্ন হয়।
সবুজ এবং সম্পর্ক বাঁচানোর এ ঐতিহাসিক যাত্রায় ঢাকা, রংপুর এবং আশপাশের এলাকা থেকে নানা বয়স ও পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সুলতান আহমেদ এবং চিত্রনায়ক রিয়াজ বিয়েতে উপস্থিত ছিলেন।
সবুজপ্রেমী মানুষের কলরব, বিয়ের ফাঁকে ফাঁকে গান, বাদ্যযন্ত্রের সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ ভবন চত্বর। বিয়ে শেষে সবাইকে বাতাসা দিয়ে আপ্যায়ন করা হয়।
গাছে-গাছে বিয়ের জন্য আগ্রহী ব্যক্তিরা একটি করে বিবাহযোগ্য গাছ নিয়ে আসেন। এরপর তাদের পছন্দমতো অন্য কারো গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
এখানে কোনটি ছেলে গাছ বা কোনটি মেয়ে গাছ বা কোন গাছের কী ধর্ম—এসব বিচার্য ছিল না।
বরং দুটো গাছের মাধ্যমে দুটো পরিচিত বা অপরিচিত পরিবারের মধ্যে এক ধরনের অংশীদারিত্ব গড়ে তোলাই ছিল এ বিয়ের উদ্দেশ্য।
পেয়ারাগাছে পরানো হচ্ছে মালা।
 দুই গাছের মালাবদল।
গাছের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজসহ অন্যরা।
বিয়ের অনুষ্ঠান, আর ব্যান্ড পার্টি থাকবে না! হোক না তা গাছের বিয়ে। আড়ম্বরের অভাব নেই।
ডেইলি বাংলাদেশ/আরএজে/এসআই

গাছের সঙ্গে গাছের বিয়ে! গাছের সঙ্গে গাছের বিয়ে! Reviewed by LooksBaby on March 24, 2018 Rating: 5

যে ডিম আগে কখনো দেখা যায়নি

March 24, 2018


ডিমের ভেতর ডিম! সঙ্গে ফ্রি কুসুম। অবাক করার মতো ব্যাপার হলেও এমন একটি ডিমই পাওয়া গেল অস্ট্রেলিয়ার কুয়িন্সল্যান্ডের স্টকম্যান`স এগস ফার্মে।

জিপি নামে একটি ডিম সংগ্রহকারী সংস্থা হঠাৎ করেই আবিস্কার করে একটি অতিকায় মুরগির ডিম। সাধারণত মুরগির ডিমের ওজন ৫৮ গ্রামের কাছাকাছি হলেও ওই ডিমের ওজন ছিল ১৭৬ গ্রাম।
প্রায় তিন গুণ ওজন ওই ডিম দেখে উত্তেজনা বেড়ে যায় সংস্থারটির কর্মীদের মধ্যে।
স্টকম্যান`স এগ সংস্থার মালিক স্কট স্টকম্যান সব শ্রমিকদের জড়ো করে ডিম ভাঙার তোড়জোড় করেন। স্টকম্যান জানিয়েছেন, তারা মনে করেছিলেন, ডিমের ভিতর ৪টি কুসুম হবে।
কিন্তু ডিম ভাঙার পর তারা তো অবাক! দেখলেন ডিমের ভিতর আরো একটি ডিম এবং সঙ্গে রয়েছে কুসুমও।
১৯২৩ সাল থেকে স্টকম্যান ডিমের ব্যবসা চালাচ্ছেন। কিন্তু এমন অঘটন কোনোদিন হয়নি বলে দাবি করেন স্টকম্যান।
চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফ ফ্রেইরি বলেন, সত্যি কথা বলতে, কীভাবে এটা সম্ভব হল বলতে পারবো না। সত্যিই সৃষ্টির রহস্য বোঝা দায়।

সূত্র : জিনিউজ
যে ডিম আগে কখনো দেখা যায়নি যে ডিম আগে কখনো দেখা যায়নি Reviewed by LooksBaby on March 24, 2018 Rating: 5

পৃথিবীর সবচেয়ে দামী চকলেট, মূল্য প্রায় ৮ লাখ টাকা

March 24, 2018


পর্তুগালের অবিডোস-এ চলছে চকলেট মেলা। মেলার বিশেষত্ব হচ্ছে, সেখানে প্রদর্শিত হয়েছে পৃথিবীর সবচাইতে দামী চকলেট। চকলেটের মূল্য ৭৭২৮ ইউরো যার মূল্য বাংলাদেশি টাকায় সাত লাখ আটাশি হাজার টাকা।

চকলেট মেলায় পৃথিবীর সবচেয়ে দামী এই চকলেটটি প্রদর্শিত হয়েছে শুক্রবার।
চকলেটটি খাওয়ার যোগ্য সোনায় মোড়ানো। এর ভেতরে আছে পৃথিবীর সেরা জাফরানের পুর, হোয়াইট ট্রাফল, মাদাগাস্কারের ভ্যানিলা এবং সোনার টুকরা।
এই চকলেটের পাহারায় আছেন ইউনিফর্ম পরা দুইজন প্রহরী।
চকলেটের প্রস্তুত কারক ড্যানিয়েল গোমেজ জানান, ডায়মন্ড আকৃতির এর এই চকলেট গিনিজ বুক অব রেকর্ডেও নাম লিখিয়েছে। এই চকলেটের বাক্সতে ৫৫০০টি সরোভস্কি ক্রিস্টাল যুক্ত করা আছে।
এর আগে পৃথিবীর সবচাইতে দামী চকলেটের দাম ছিল ২৫০ ডলার।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ
পৃথিবীর সবচেয়ে দামী চকলেট, মূল্য প্রায় ৮ লাখ টাকা পৃথিবীর সবচেয়ে দামী চকলেট, মূল্য প্রায় ৮ লাখ টাকা Reviewed by LooksBaby on March 24, 2018 Rating: 5

স্ট্রেস’ থেকে মুক্তি পাওয়ার সমাধান

March 23, 2018

অফিসে চরম ব্যস্ততা। কাজের চাপ। সেই সঙ্গে বসের চোখ রাঙানি রয়েছে। পাশাপাশি রাস্তার যানজট। সব সামলে বাড়ি ফিরলে আবার পরিবারকে সময় দেওয়া। সব মিলিয়ে হাল খারাপ সাধারণ মানুষের। স্ট্রেসের জেরে অবশেষে হতাশ হয়ে যাওয়া। কিন্তু খুব সহজেই কিন্তু স্ট্রেস থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর সেই উপায় রয়েছে আপনার হাতের নাগালেই-


১. দিনের যেকোনো একটা সময় একটু নিজের জন্য সময় বের করুন। সেই সময়ে নিজের কাছের সঙ্গীকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়ুন। মাত্র ১৫ মিনিট হাঁটাই আপনাকে সারাদিন কাজের শক্তি জোগাবে।
২. লাফিং ক্লাবের নাম শুনেছেন নিশ্চয়ই। যখন তখন হাত পা ছুঁড়ে হাসতে থাকেন অনেকেই গোল করে বসে। সেই হাসিও মারাত্মক স্ট্রেস রিলিফের কাজ করে ৷
৩. অফিসের ওয়াশরুমে গিয়ে চোখটা বন্ধ করে কয়েকবার জোরে জোরে প্রশ্বাস নিন। আর নিজের মনে একটা ধারণা করুন যে বিশ্বের সব থেকে স্ট্রেস মুক্ত ব্যক্তি আপনিই। দেখবেন, ফল পাবেনই।
৪. স্ট্রেস কাটাতে অনেকেই দিনের শেষে এসে মদ্যপান করতে ভালবাসেন। কিন্তু অ্যালকোহল ছেড়ে যদি সারাদিন প্রচুর পরিমাণে পানি খান, দেখবেন তা অনেক বেশি কার্যকরী।
৫. কাছের সঙ্গী কিংবা সঙ্গিনীকে দিনে একবার আলিঙ্গন করুন। আপনার স্ট্রেস দেখবেন এক ঝটকায় কমে যাবে।
স্ট্রেস’ থেকে মুক্তি পাওয়ার সমাধান স্ট্রেস’ থেকে মুক্তি পাওয়ার সমাধান Reviewed by LooksBaby on March 23, 2018 Rating: 5

এক মিনিটেই ঘুমানোর সহজ টিপস

March 23, 2018

কর্মব্যস্ত দিনের শেষে বিছানায় গড়িয়ে লম্বা ঘুম। ৭-৮ ঘণ্টা ঘুমের পর ফের চাঙ্গা হয়ে নতুন করে কাজে লেগে পড়া। এ স্বপ্ন আমরা অনেকেই দেখি। কিন্তু বাস্তবে আর তেমনটা হয়ে ওঠে কোথায়? বিছানায় শুয়েও ঘুম আসতে চায় না অনেকেরই। আর তার উপর স্মার্টফোনের নেশায় আসক্ত হলে তো আর কথাই নেই। ঘরের আলো নিভিয়েই দীর্ঘক্ষণ স্মার্টফোনের দিকে চেয়ে থেকে নষ্ট হয় আরও খানিকটা সময়। রাতে আবার অনেকবার ঘুমও ভেঙে যায়। তাহলে উপায়? ভাল ঘুমের চাবিকাঠি আসলে কী? এ ভাবনা ভেবে আবার রাতের ঘুম ওড়াবেন না। বিছানায় শোয়ার মিনিট খানেকের মধ্যেই ঘুম আসার একটি অত্যন্ত সহজ উপায় আছে।

একটি বিশেষ শ্বাসক্রিয়ার অভ্যাস করে ফেলতে পারলেই তাড়াতাড়ি ঘুম এসে যাবে। যে অভ্যাসের পোশাকি ভাষা ‘৪-৭-৮’। যাদের রাতে ঘুম আসে না তাদের জন্য এই সহজ উপায়ের পথ বাতলেছেন লেখক ডক্টর অ্যান্ড্রু ওয়েইল। ৬০ সেকেন্ডের মধ্যে ঘুমের দেশে পৌঁছে যেতে কীভাবে নিঃশ্বাস নিতে হবে?

লেখক জানান, প্রথমে নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন। তারপর সাত সেকেন্ড শ্বাসক্রিয়া আটকে রাখুন। আর আগামী ৮ সেকেন্ড মুখ দিয়ে আস্তে করে নিঃশ্বাস ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে এভাবেই শ্বাসক্রিয়া চালান। বেশিক্ষণ না, মিনিট খানেকের মধ্যেই ঘুমিয়ে পড়বেন।
লেখকের মতে, এর ফলে হৃদপিণ্ডে কেমিক্যালের প্রভাব কমে যায়। আর তাতেই চটজলটি ঘুম এসে যায়।
আরেক লেখক আলিনা গোঞ্জালেজ বলছেন, এমন অদ্ভুত অভ্যাসে যে তাড়াতাড়ি ঘুম আসে, বিষয়টা প্রথমে আমার কিছুতেই বিশ্বাস হয়নি। একপ্রকার পরীক্ষা করতেই ট্রিকটা করে দেখি। কিন্তু পরের দিন সকালে উঠে মনেই করতে পারলাম না শেষ আট সেকেন্ডের পর আর জেগেছিলাম কিনা। এতটাই গভীর ঘুম এসে গিয়েছিল। এই টেকনিকটা যেন ড্রাগের মতো কাজ করল।
আসলে এভাবে নিঃশ্বাস-প্রশ্বাস নিলে দেহ-মন দুইই শান্ত হয়ে যায়। আর উত্তেজনা থেকে আপনাকে অনেকখানি দূরে নিয়ে যায়। তাই রাতে নিশ্চিন্ত ভাল ঘুমের জন্য একবার ‘৪-৭-৮’ ট্রিকটি ট্রাই করেই দেখুন না
এক মিনিটেই ঘুমানোর সহজ টিপস এক মিনিটেই ঘুমানোর সহজ টিপস Reviewed by LooksBaby on March 23, 2018 Rating: 5

গরমকালের পানীয়

March 23, 2018


গরমকালটা এসেই গেল! একটু বেলা বাড়লেই রোদের তাপে আর বাইরে বের হওয়া যাচ্ছে না।

এই সময়ে বেশিরভাগ মানুষই শরীরকে ঠাণ্ডা রাখার জন্য কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেয়ে থাকেন।
কিন্তু নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন, গরমে শরীর সুস্থ রাখতে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম নয়, বরং এমন কিছু পানীয় খেতে হবে, যা স্বাস্থ্যকরও।
তবে শুধু স্বাস্থ্যকর পানীয় খেলেই চলবে না। তার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট সময়। সময় মেনে খেলে তা শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। জেনে নিন, কোন পানীয় কখন খাবেন।
(১) ডাবের পানি : গরমে শরীর সুস্থ রাখতে সকালে বা দুপুরের আগে ডাবের পানি খান। বদহজমের হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ডাবের পানি।






গরমে এই সমস্ত পানীয় শরীরের কী কী উপকার করে? জেনে নিন-
(১) বদহজম, অম্লতা, পেট ফাঁপার হাত থেকে রক্ষা করে।
(২) ত্বক ভালো রাখে।
(৩) জ্বর প্রতিরোধ করে।
(৪) শরীরের বিভিন্ন ব্যথা প্রতিরোধ করে।

গরমকালের পানীয় গরমকালের পানীয় Reviewed by LooksBaby on March 23, 2018 Rating: 5

১ মাসে ৫ কেজি ওজন কমাবে যে ডায়েট

March 23, 2018
১ মাসে ৫ কেজি ওজন কমানো সম্ভব। কিন্তু তার জন্য প্রতিদিন ১২৮০ ক্যালরি খরচ করতে হবে। কাজেই প্রতিদিনের ডায়েট চার্টে এমন সব খাবার রাখতে হবে, যাতে শরীরে ১৫০০ ক্যালরির বেশি না ঢোকে!
এই প্রতিবেদনে ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য সেই ডায়েট চার্ট তুলে ধরা হলো যা মেনে চললে ১ মাসে ৫ কেজি ওজন কমানো সম্ভব-
সকাল ৭টা-
চিনি ছাড়া ১ কাপ গ্রিন টি/ লিকার চা (কোনও ক্যালরি নেই)
সকাল ৮টা-
১টি সেদ্ধ ডিমের সাদা অংশ (৫২ ক্যালরি)
২টি রুটি (২১০ ক্যালরি)
১ বাটি ভেজিটেবল স্যুপ (১৫০ ক্যালরি)
সকাল ১১টা-
১টি আপেল (৮১ ক্যালরি)/ ১টা কমলালেবু ( ৮৬ ক্যালরি)
দুপুর ১টা-
১ কাপ ভাত (২১৬ ক্যালরি)/ ২টি রুটি (২১০ ক্যালরি)
১ বাটি মিক্সড ভেজিটেবল (৮৫ ক্যালরি)
১ কাপ ডাল (২২০ ক্যালরি)
১ পিস মাছ (১৪২ ক্যালরি)
বিকেল ৪টা-
চিনি ছাড়া ১ কাপ গ্রিন টি
২টি ক্রিম ছাড়া বিস্কুট (৩০ ক্যালরি)
সন্ধ্যা ৭টা-
ডাবের পানি ( ৪৬ ক্যালরি)/ ৮-১০টা পেস্তাবাদাম (৭০ ক্যালরি)
রাত ৮টা-
১ কাপ ভাত (২১৬ ক্যালরি)/ ২টি রুটি ( ২১০ ক্যালরি)
১ কাপ স্যালাড (৫০ ক্যালরি)
১ কাপ তরকারি ( ৮৫ ক্যালরি)
অর্ধেক কাপ টক দই (৬৫ ক্যালরি)
১ পিস মাছ (১৪২ ক্যালরি)
১ মাসে ৫ কেজি ওজন কমাবে যে ডায়েট ১ মাসে ৫ কেজি ওজন কমাবে যে ডায়েট Reviewed by LooksBaby on March 23, 2018 Rating: 5

পান-সুপারির ভালো ও খারাপ দিক

March 17, 2018


পান খাওয়ার অভ্যাস অনেকেরই। এদের অনেকেই আছেন যারা প্রায় সারাক্ষণই মুখে পান দিয়েই রাখেন। অনেকের অভ্যাস খাওয়ার পর পান খাওয়া। গ্রীষ্মকালীন এবং প্রায় গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে সুপারি গাছ জন্মায়। আর এশিয়ায় প্রচুর পান জন্মে। পান এবং সুপারি একসঙ্গে নিয়ে চুন মিশিয়ে খিলি বানিয়ে খাওয়ার অভ্যাস অনেক দেশের মানুষের।

পানের সঙ্গে তিল তিল করে যে বিষ পান করা হচ্ছে সেটা আমরা কয়জনই জানি! তাহলে আসুন জেনে নেই কি করে বা কি ভাবে আমরা পানের সঙ্গে বিষ পান করি ।
একটি সিগারেটের সঙ্গে যেমন নিকোটিন দেয়া থাকে আর পানের সঙ্গেও তেমন আমরা নিকোটিন মিশিয়ে বিষ পান করি অর্থাৎ বিড়ি-সিগারেটের তামাক পুড়িয়ে পান করি আর পানের তামাক চিবিয়ে পুরো রসটাই পান করি। এ যেন ঠাণ্ডা মাথায় দেখে শুনে নিজের গলায় নিজে রশি দিয়ে ফাঁস দেয়ার মত অবস্থা। নিকোটিন হেরোইনের চেয়েও ভয়াবহ।
যদিও পান আমাদের তেমন উপকারী খাদ্য না হলেও কিন্তু পান আমাদেরকে তিল তিল করে যে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। পানে ইউজিনল ও সুপারিতে অ্যারেকোলিন ও টারপিনিয়ল নামক রাসায়নিক পদার্থ থাকে। এগুলো শরীরের তাপ কিছুটা বাড়ায়, ঘামের উদ্রেক করে এবং হার্ট রেট ও রক্তচাপ বাড়ায়। পান-সুপারি আমাদের শরীরের জন্য মৃদু উত্তেজক। পান চিবানোর সময় মুখে লালার উদ্রেক হয় এবং লালার মাধ্যমেই পান-সুপারির রাসায়নিক পদার্থগুলো জিহ্বার নিচ দিয়ে রক্তনালিতে প্রবেশ করে। চুনে আছে ক্যালসিয়াম হাইড্র্রোক্সাইড। চুন-পান-সুপারির উত্তেজনা শক্তিকে কিছুটা দ্রুত, বর্ধিত এবং দীর্ঘ করে, যা ৩ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।
পান-সুপারির কিছু ভালো দিক আছে। মনে করা হয় এগুলো দাঁতের ক্ষয় রোধ করে, দাঁতের অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, মুখের দুর্গন্ধ দূর করে, কাজ করার ক্ষমতা বাড়ায়, কৃমিনাশক হিসেবে কাজ করে এবং হজমে সাহায্য করে, আর চুনের ক্যালসিয়াম দাঁতের জন্য বাড়তি উপকার করে।
পান-সুপারির অনেক খারাপ দিক আছে। খারাপ দিকগুলো ভালো দিকগুলোকে ছাপিয়ে যায়। পান খাওয়ার পরপরই মাথা ঘোরা, ঘাম ইত্যাদি বের হতে পারে। অনেক সময় হাঁপানি, রক্তচাপ এবং হৃৎস্পন্দন বেড়ে যায়। এমনটি হার্ট অ্যাটাকও হতে পারে। দাঁত লাল হয়। দীর্ঘদিনের অভ্যাসে দাঁত ও মাড়িতে বিশ্রী দাগ পড়ে। সাময়িকভাবে জিহ্বা পুরু হয়। ক্ষুধামন্দা হয়। জর্দার নিকোটিন নেশার উদ্রেক করে। এখানে সেখানে পানের পিক ফেলা হয়। ফলে পরিবেশ দূষিত হয়। সবকিছু ছাপিয়ে যে ব্যাপারটি আমাদের জন্য আতঙ্কের তা হল, পান-সুপারি মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে। আন্তর্জাতিক ক্যান্সার রিসার্চ এজেন্সি পান-সুপারিকে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে মনে করে।
নিয়মিত পান খেলে মুখে, জিহ্বায়, গ্রাসনালিতে এবং পাকস্থলীতে ক্যান্সার হতে পারে। এই উপমহাদেশে মুখের ক্যান্সারের অন্যতম কারণ পান-সুপারি। অতএব খারাপ দিকগুলো বিবেচনা করে পান-সুপারির অভ্যাস পরিত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়।
সবসময় খাওয়ার পরেই পান খাওয়া উচিত। খালি পেটে পান খেলে সমস্যা হতে পারে। যারা অতিমাত্রায় পান খান তাদের জন্য দুঃসংবাদ আছে। বেশি পান খেলে মুখ এবং চোখের রোগ হতে পারে।
পানের সঙ্গে বেশি সুপারী খাওয়াও ঠিক নয়। অনেকে পানের সঙ্গে প্রচুর খয়ের খান, তাদের উদ্দেশ্যে বলছি, পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয়।
পানে অনেক বেশি চুন নিলে দাঁতের ক্ষতি হতে পারে। অনেকের জ্বর এবং দাঁতের সমস্যা আছে। তাদের পান খাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়া উচিৎ।
এছাড়াও ছোট বাচ্চারা এবং অন্তঃসত্ত্বা মহিলাদের পান খাওয়া একেবারেই উচিৎ নয়।
পান-সুপারির ভালো ও খারাপ দিক পান-সুপারির ভালো ও খারাপ দিক Reviewed by LooksBaby on March 17, 2018 Rating: 5

কালোজিরা’র গুণ জানলে অবাক হবেন

March 17, 2018

যৌনশক্তি ও রোগ প্রতিরোধ- আমরা কমবেশি সবাই কালোজিরা চিনি। ক্ষীর, পায়েস, পান, পিঠাপুলিসহ বেশকিছু তেলেভাজা খাবারে ভিন্ন স্বাদ আনতে আমরা হরহামেশা কালোজিরা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি, কালোজিরার ব্যবহার খাবারে ভিন্ন স্বাদ আনতেই সীমাবদ্ধ নয়। এর রয়েছে বহুবিধ চিকিৎসাগুণ। কালোজিরার বীজ থেকে তৈরি তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

এতে রয়েছে ফসফেট, আয়রন, ফসফরাস যা আমাদের দেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। তাহলে চলুন জেনে নেয়া যাক কালোজিরার কিছু গুণের কথা-
১। রোগ প্রতিরোধে কালোজিরা: কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যেকোনো জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে।
২। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালোজিরা: কালোজিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
৩। রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরা: কালোজিরা নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে। পাশাপাশি দেহের কলেস্টোরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখে।
৪। যৌনক্ষমতা বৃদ্ধি করে কালোজিরা: কালোজিরা নারী-পুরুষ উভয়ের যৌনক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায়। এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে।
৫। স্মৃতিশক্তি বৃদ্ধি করে কালোজিরা: নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিস্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে; যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
৬। হাঁপানী রোগ উপশমে কালোজিরা: হাঁপানী বা শ্বাসকষ্টজনিত সমস্যা সমাধানে কালোজিরা দারুণ কাজ করে। প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম হয়।
৭। পিঠে ব্যাথা দূর করে কালোজিরা: কালোজিরার থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া সাধারণ ভাবে কালোজিরা খেলেও অনেক উপকার পাওয়া যায়।
৮। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা: নিয়মিত কালোজিরা খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে।

কালোজিরা’র গুণ জানলে অবাক হবেন কালোজিরা’র গুণ জানলে অবাক হবেন Reviewed by LooksBaby on March 17, 2018 Rating: 5

বিশ্বের সর্বোচ্চ ছবির জুটি শাকিব-অপু, জানেন কতটি?

March 17, 2018
ঢালিউডের সর্ব কালের সেরা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রায় ১০০টির কাছকাছি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন এই তারকাদ্বয়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের অভিনীত প্রথম ছবিই তুমুল ব্যবসা করে। এই জুটি রাতারাতি সবার নজরে চলে আসে।
গত এক দশকে অসংখ্য হিট-সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাকিব-অপু জুটি। এই সময়ে সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তারা। এই জুটি গত এগারো বছরে ‌‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’, ‘পিতার আসন’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘সন্তান আমার অহংকার’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘মনে বড় কষ্ট’, ‘কথা দাও সাথী হবে’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘মনের জ্বালা’, ‘প্রিয়া আমার জান’, ‘ঢাকার কিং’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো - দ্যা সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহটি ছবিতে অভিনয় করেছেন।
এই জুটি অভিনীত সর্বশেষ অপ্রকাশিত ছবি ছিল আব্দুল মান্নানের পরিচালনায় ‘পাঙ্কু জামাই’। জানা গেছে ছবিটির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
অপুর ভাষ্য, পৃথিবীর ইতিহাসে এতোগুলো সিনেমায় জুটি বেঁধে কোন তারকাই অভিনয় করতে পারেননি আর পারবেনও না। দর্শক হয়তো নতুন করে এই জুটিকে পর্দায় দেখতে পারবে না। কারণ এই জুটি এখন একে অপরের চেহারাও দেখতে চান না। কারণ, এরই মধ্যে ভেঙে গেছে শাকিব-অপুর সংসার। গত ২২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এ অবস্থায় বাকি সিনেমাগুলোর প্রযোজক ও পরিচালকরা নতুন করে চিন্তায় পড়ে গেছেন। তবে হাল ছাড়ছেন না তারা। আশা করছেন শাকিব ও অপুকে নিয়ে বাকি সিনেমার কাজ শেষ করতে পারবেন তারা।
শাকিব অপুর অবশিষ্ট ছবিগুলো হচ্ছে, ‘পাঙ্কু জামাই’, ‘মাই ডার্লিং’, ‘মা’ ও ‘লাভ ২০১৪’।
এদিকে, ‘লাভ ২০১৪’ সিনেমার পরিচালক জি সরকার জানান, শাকিব খান চার দিন শিডিউল দিলেই কাজ শেষ হয়ে যাবে। তাদের দুজনের সঙ্গেই কথা হয়েছে। অপু প্রস্তুত আছেন। আশা করছি, শাকিব তার হাতের বর্তমান সিনেমাগুলোর শুটিংয়ের ফাঁকে সময় বের করে আমার কাজটি করে দেবেন।
একইভাবে আশাবাদের কথা জানান ‘মা’ সিনেমার প্রযোজক ও পরিচালক কালাম কায়সার। তিনি বলেন, প্রায় কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে সিনেমাটিতে। তাই কাজটি শেষ করতে হবে। আমি শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েই শাকিবের সঙ্গে বসবো।
‘মাই ডার্লিং’ সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, অপুর সঙ্গে কথা হয়েছে। তিনি রাজি আছেন। শাকিবের সঙ্গেও কথা বলবো।
এদিকে শাকিব পরিচালকদের আশ্বস্ত করে বলেন, সিনেমাগুলোর কাজ করে দেবো। একটু দেরি হলেও অন্য সিনেমার শুটিংয়ের ফাঁকে সময় বের করে কাজগুলো করতে হবে।
বিশ্বের সর্বোচ্চ ছবির জুটি শাকিব-অপু, জানেন কতটি? বিশ্বের সর্বোচ্চ ছবির জুটি শাকিব-অপু, জানেন কতটি? Reviewed by LooksBaby on March 17, 2018 Rating: 5

Ads

Powered by Blogger.