Ads

Fashion

Results for dailyshonarbangla

প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের!

April 08, 2018
প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের!, DailyShonarBangla

প্রেমিকা খুঁজে পেতে শেষ পর্যন্ত মেয়েদের কলেজের দিকেই হাঁটা দিলেন চীনের এক যুবক। খবর অনুযায়ী, চীনের জেজিয়াং প্রদেশের বাসিন্দা সেই যুবক সম্প্রতি চায়না উওমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন।

চায়না উওমেন্স ইউনিভার্সিটি চীনের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর সেই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১,৫০০ জন ছাত্রী ভর্তি হন। পাশাপাশি সুযোগ দেওয়া হয় এক ছাত্রকেও। ছাত্রদের সেই কোটায় ভর্তি হওয়ার জন্য প্রতি বছরই প্রচুর আবেদনপত্র জমা পড়ে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরে পাশ করা একজন ছাত্রকেই পড়ার সুযোগ করে দেওয়া হয় ওই বিশ্ববিদ্যালয়ে।
চলতি বছরেও অন্য ছাত্রদের পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রটিও ভর্তির আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে সেই ছাত্র এমন দাবি করতে পারবে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে। তবে সেই ছাত্রের নাম ও পরিচয় জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেই সাক্ষাৎাকারে সেই যুবককে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন ভর্তি হতে চান। তার উত্তরে বছর ১৮ বছরের সেই যুবক জানান, তার কোনও প্রেমিকা নেই। প্রেমিকা খোঁজার জন্যই তিনি নাকি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন।
ইন্টারভিউ`র সেই সেকশনটি তিনি পাশ করে যান বলেই জানা গেছে। তবে ভর্তি হতে গেলে তাকে আরও বেশ কয়েকটি পরীক্ষা দিতে হবে।

প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের! প্রেমিকার অভাব মেটাতে অদ্ভুত কাণ্ড যুবকের! Reviewed by LooksBaby on April 08, 2018 Rating: 5

বিশাল আয়োজনে ছাগলের বিয়ে

April 08, 2018

বড় ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদ, ধান-দূর্বা, ভোজন সবই রয়েছে এই বিয়েতে। প্রায় পাঁচশত মানুষ এই বিয়ের সাক্ষী হতেও হাজির। তবে কোনো মানুষের বিয়ের জন্য এমন আয়োজন নয়। এ সবই ছাগলের বিয়ের জন্য!

সম্প্রতি অদ্ভুত এই বিয়ের আয়োজন করা হয় ভারতের উত্তরখন্ড রাজ্যের পানতুয়ারি গ্রামে।
কোন ছাগলের সঙ্গে বিয়ে হবে তা বাছাইয়েরও সুযোগ ছিল। কেননা আগে থেকে ছাগল নির্ধারণ করা ছিল না। বাছাই শেষে রং মেখে নেচে-গেয়ে আনন্দ-ফূর্তির মাধ্যমে ছাগলের বিয়ে দেয়া হয়। বলিউড নায়িকাদের সঙ্গে মিল রেখে ছাগলের নামও রাখা হয় এ সময়।
স্থানীয় একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গত বছর থেকে এই ধরনের বিয়ের আয়োজন শুরু হয়। মূলত ছাগল পালন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এটা করা হয়েছে। সংস্থাটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, উন্নত জাতের ছাগলের মাংস ও দুধ উৎপাদনের মাধ্যমে স্থানীয় জনগণের আয় বৃদ্ধির লক্ষ্যে তারা ব্যতিক্রম এই বিয়ের আয়োজন করেছে। অনেক বিদেশি পর্যটকও বিষয়টি উপভোগ করেন।
বিশাল আয়োজনে ছাগলের বিয়ে বিশাল আয়োজনে ছাগলের বিয়ে Reviewed by LooksBaby on April 08, 2018 Rating: 5

Ads

Powered by Blogger.